Service Category: সার্জিক্যাল

সেবা সমূহ

সকল ধরণের প্লাস্টিক সার্জারি - এক জায়গায়

Showing 10 - 16 of 16
গাইনেকোমাস্টিয়া

গাইনোকমাস্টিয়া হলো পুরুষদের এক ধরনের সমস্যা, যেখানে বুকে বাড়তি চর্বি বা গ্রন্থি টিস্যু জমে যায়। ফলে বুকটা স্বাভাবিকের চেয়ে বড় বা নারীদের মতো ফোলা দেখায়। এটা হরমোনের অসামঞ্জস্য, ওজন বাড়া, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা কোনো কোনো ক্ষেত্রে অজানা কারণে হতে পারে।

নিতম্ব বৃদ্ধি

বাটক অগমেন্টেশন হলো একটি কসমেটিক সার্জারি, যেটা দিয়ে নিতম্বের সাইজ, শেপ আর আকৃতি আরও সুন্দর ও ভরাট করা হয়। এতে নিতম্ব গোলাকার, উঁচু আর শরীরের সাথে মানানসই দেখায়।

ব্লেফারোপ্লাস্টি

ব্লেফারোপ্লাস্টি বা চোখের পাতা সার্জারি হলো একটি কসমেটিক বা প্রয়োজনে চিকিৎসামূলক প্রক্রিয়া, যেখানে চোখের উপরের বা নিচের পাতার অতিরিক্ত চামড়া, চর্বি বা টিস্যু সরানো হয়। এতে চোখ আরও সতেজ, উজ্জ্বল ও তরুণ দেখায়।

রাইনোপ্লাস্টি

নাকের সার্জারি বা রাইনোপ্লাসটি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে নাকের আকার বা কাঠামো পরিবর্তন বা পুনর্গঠন করা হয়। এটি নাকের সৌন্দর্য বাড়ানোর, জন্মগত বা আঘাতজনিত বিকৃতি ঠিক করার, বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা সমাধানের জন্য করা হয়।

ব্রেস্ট অগমেন্টেশন

ব্রেস্ট অগমেন্টেশন হলো একটি কসমেটিক সার্জারি, যার মাধ্যমে নারীর স্তনের আকার, আকৃতি বা ভলিউম বাড়ানো হয়। এটি ইমপ্ল্যান্ট বা শরীরের অন্য অংশের ফ্যাট ব্যবহার করে করা হয়। এতে শরীরের অনুপাত সুন্দর হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।

বডি শেপিং সার্জারি

বডি শেপিং সার্জারি হলো এক ধরনের কসমেটিক সার্জারি যেখানে শরীরের আকার ও অনুপাত সুন্দর করে তোলা হয়। এতে অতিরিক্ত চর্বি কমানো, ঝুলে যাওয়া ত্বক টানটান করা এবং শরীরকে বেশি ফিট ও ব্যালান্সড দেখানো হয়।

চুল প্রতিস্থাপন

হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে মাথার পিছন বা পাশের দিক থেকে স্বাস্থ্যকর চুল নিয়ে টাক বা পাতলা জায়গায় বসানো হয়। এটা নিরাপদ এবং স্থায়ী সমাধান।

Medical Disclaimer: This website is for informational purposes only. It does not provide medical advice and is not a substitute for professional medical expertise or treatment.